ডিভাইনলি বাংলাদেশডিভাইনলি বাংলাদেশ
বিশ্বাসে দৃঢ়, জীবনে সমৃদ্ধ

দুনিয়াতেও সুন্দর হোক উম্মাহর জীবন

আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে উম্মাহর প্রতিটি মানুষ ঈমানে অটল, জ্ঞানে অগ্রগামী, রোজগারে সচ্ছল আর জীবনে মর্যাদাবান। শিক্ষা, প্রযুক্তি ও জীবনধারাভিত্তিক একাধিক উদ্যোগের মাধ্যমে ডিভাইনলি বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করছে।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মাহর একজন মানুষের পূর্ণাঙ্গ জীবনের চিত্র
ডিভাইনলি বাংলাদেশের টিম
আফতাবনগরে আমাদের কার্যালয়
২০২২থেকে পথচলা, আফতাবনগর, ঢাকা
আমরা কারা

ডিভাইনলি বাংলাদেশ একটি সোশ্যাল এন্টারপ্রাইজ।

আমরা শুধু ডোনেশনের ওপর নির্ভর করা কোনো সংস্থা নই, আবার কেবল মুনাফার জন্য চলা কোম্পানিও নই। আমরা একের পর এক উদ্যোগ গড়ে তুলি, যা মানুষের বাস্তব প্রয়োজন মেটায়, নিজের আয়ে টিকে থাকে, আর সেই আয় আবার ফিরে যায় উম্মাহর কল্যাণে।

কুরআন শিক্ষা থেকে প্রযুক্তি, হালাল পণ্য থেকে গবেষণা, প্রতিটি উদ্যোগ আলাদা, কিন্তু সবগুলো উদ্যোগের লক্ষ্য একটাই - Helping Ummah live better.

প্রতিষ্ঠা২০২২
ধরনসোশ্যাল এন্টারপ্রাইজ
চলমান উদ্যোগ৬টি
কার্যালয়আফতাবনগর, ঢাকা
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً

আখিরাত আমাদের গন্তব্য, দুনিয়া আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, উম্মাহর জন্য একটি সুন্দর দুনিয়া গড়াও ইবাদতেরই অংশ।

সূরা আল-বাকারা, আয়াত ২০১
উম্মাহর সংকট

দ্বীন আর দুনিয়ার মাঝের দূরত্বেই উম্মাহর সংকট।

আমরা প্রায়ই দ্বীন আর দুনিয়াকে আলাদা করে দেখি। একদিকে কুরআনের সাথে দূরত্ব, অন্যদিকে প্রযুক্তি ও দক্ষতাকে দুনিয়াবি বিষয় ভেবে পিছিয়ে থাকা। অথচ ইসলাম দুটোরই কল্যাণ চাইতে শিখিয়েছে। নিচের চারটি সংকট এই ভারসাম্যহীনতারই ফল, আর প্রতিটির সমাধানে আমাদের রয়েছে নির্দিষ্ট উদ্যোগ।

সংকট ০১ · দ্বীনের ভিত

কুরআন থেকে দূরে সরে যাওয়া

কুরআন আমাদের ঈমানের ভিত্তি, অথচ উম্মাহর বিপুলসংখ্যক প্রাপ্তবয়স্ক মানুষ আজও শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না। সময়ের অভাব, সংকোচ আর মানসম্মত শিক্ষকের সংকটে এই দূরত্ব বাড়ছে, আর দুর্বল হচ্ছে দ্বীনের সাথে আমাদের সম্পর্ক।

আমাদের উত্তর →

সব বয়সের মানুষের জন্য কাঠামোবদ্ধ, সহজলভ্য কুরআন শিক্ষা, যাতে দ্বীনের ভিত আবার মজবুত হয়।

সংকট ০২ · দুনিয়ার প্রস্তুতি

প্রযুক্তিকে দুনিয়াবি ভেবে পিছিয়ে পড়া

AI দ্রুত বদলে দিচ্ছে কাজ, শিক্ষা আর অর্থনীতির চেহারা। অথচ আমাদের অনেকে প্রযুক্তিকে দুনিয়াবি বিষয় ভেবে দূরে থাকেন। এই দূরত্বের মূল্য দিতে হচ্ছে চাকরি, ব্যবসা আর সমাজে নেতৃত্বের জায়গা হারিয়ে। ফলে দুনিয়ার বহু নিয়ামত থেকে বঞ্চিত আমরা।

আমাদের উত্তর →

বাংলায় ব্যবহারিক AI শিক্ষা আর প্রতিষ্ঠানের জন্য আধুনিক ডিজিটাল সমাধান, যাতে দুনিয়ার প্রতিযোগিতায় উম্মাহ পিছিয়ে না থাকে।

সংকট ০৩ · প্রতিদিনের জীবন

ভারসাম্যহীন দৈনন্দিন জীবন

কাজ, পরিবার, স্বাস্থ্য আর ইবাদত, সবকিছুর চাপে জীবন থেকে বরকত হারিয়ে যাচ্ছে। পাশাপাশি দ্বীনি মূল্যবোধের সাথে মানানসই মানসম্মত লাইফস্টাইল পণ্যের বিকল্পও সীমিত।

আমাদের উত্তর →

জীবনের সাতটি ক্ষেত্র গুছিয়ে নেওয়ার প্রোডাক্টিভিটি কমিউনিটি, আর রুচিশীল, শালীন লাইফস্টাইল পণ্য।

সংকট ০৪ · আগামী প্রজন্ম

ঈমান ও ভবিষ্যৎকে একসাথে ভাবার শিক্ষার অভাব

প্রচলিত শিক্ষায় ঈমান আর ক্যারিয়ার চলে আলাদা পথে। ফলে নতুন প্রজন্ম দ্বীন কিংবা দুনিয়া, যেকোনো একটিতে পিছিয়ে পড়ছে।

আমাদের উত্তর →

ঈমান ও ভবিষ্যৎ, দুটোকেই সুরক্ষিত করার জীবনঘনিষ্ঠ কোর্স ও শিক্ষা কার্যক্রম।

চলমান উদ্যোগসমূহ

৬টি উদ্যোগ, একটি অভিন্ন লক্ষ্য

প্রতিটি উদ্যোগ নিজস্ব দল ও পরিকল্পনায় পরিচালিত। শিক্ষা, প্রযুক্তি, প্রোডাক্টিভিটি ও লাইফস্টাইল, প্রতিটি ক্ষেত্রে আলাদা প্রয়োজন মেটালেও সবগুলোর লক্ষ্য এক: উম্মাহর দৈনন্দিন জীবনের মানোন্নয়ন।

কুরআন পড়ি লোগো
কুরআন শিক্ষা

কুরআন পড়ি

কুরআন শেখা আর কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম। একদম প্রথম হরফ থেকে শুদ্ধ তিলাওয়াত, সব বয়সের জন্য নানা কোর্স।

ওয়েবসাইট দেখুন
AI শিখুন লোগো
AI শিক্ষা

AI শিখুন

মানুষকে AI-সাক্ষর করে তোলাই লক্ষ্য। শিক্ষার্থী, পেশাজীবী আর প্রতিষ্ঠানের জন্য বাংলায় AI কোর্স ও ওয়ার্কশপ।

ওয়েবসাইট দেখুন
BarakahOS লোগো
প্রোডাক্টিভিটি কমিউনিটি

BarakahOS

একটি প্রিমিয়াম প্রোডাক্টিভিটি কমিউনিটি। জীবনের সাতটি ক্ষেত্র গুছিয়ে নিয়ে প্রতিদিনের জীবনে বরকত ফিরিয়ে আনার পথচলা।

ওয়েবসাইট দেখুন
হিবরান লাইফস্টাইল লোগো
লাইফস্টাইল ব্র্যান্ড

হিবরান লাইফস্টাইল

পারফিউম, পোশাকসহ রুচিশীল লাইফস্টাইল পণ্যের ব্র্যান্ড। শালীনতা আর আভিজাত্য, একসাথে।

ওয়েবসাইট দেখুন
Imazix লোগো
ডিজিটাল ও টেক সলিউশন

Imazix

প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল ও প্রযুক্তিগত সমাধান। ভিডিও প্রোডাকশন থেকে ওয়েবসাইট, সব এক ছাদের নিচে।

ওয়েবসাইট দেখুন
Institute of Faith and Future লোগো
শিক্ষা

Institute of Faith and Future

ঈমান আর ভবিষ্যৎ, দুটোই সুরক্ষিত করার শিক্ষা। জীবনঘনিষ্ঠ নানা কোর্সের মধ্য দিয়ে।

ওয়েবসাইট দেখুন
আমাদের অর্জন

সরকারি, করপোরেট ও শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের কাজ

গত কয়েক মাসে দেশের সরকারি গবেষণা প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে আমরা ওয়ার্কশপ পরিচালনা করেছি। নিচে তার কিছু চিত্র তুলে ধরা হলো।

২০,০০০+মানুষ কুরআন ও AI শিখেছেন আমাদের কাছে, মাত্র ছয় মাসে
৬চলমান উদ্যোগ, প্রতিটি স্বাবলম্বী
৩খাতে ওয়ার্কশপ: সরকারি, করপোরেট ও শিক্ষাপ্রতিষ্ঠান
২০২২থেকে উম্মাহর জন্য নিরবচ্ছিন্ন পথচলা
    যাঁদের সাথে কাজ করেছি
  • বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
  • হা-মীম গ্রুপ
  • ইংলিশ মিডিয়াম স্কুল
  • বিভিন্ন সামাজিক ও দ্বীনি সংগঠন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
AI শিখুন · সরকারি গবেষণা প্রতিষ্ঠান

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

দেশের অন্যতম জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে গবেষণা আর দাপ্তরিক কাজে AI-এর ব্যবহার নিয়ে হাতে-কলমে ওয়ার্কশপ।

হা-মীম গ্রুপ
AI শিখুন · করপোরেট

হা-মীম গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর কর্মকর্তাদের জন্য AI ওয়ার্কশপ: প্রতিদিনের কাজ কীভাবে আরও দ্রুত, আরও নির্ভুল করা যায়।

ইংলিশ মিডিয়াম স্কুলে AI ওয়ার্কশপ
AI শিখুন · শিক্ষাপ্রতিষ্ঠান

ইংলিশ মিডিয়াম স্কুলে AI ওয়ার্কশপ

শিক্ষকদের হাতে AI: ক্লাস পরিকল্পনা থেকে মূল্যায়ন পর্যন্ত প্রযুক্তি কীভাবে শিক্ষাকে সহজ ও কার্যকর করতে পারে।

প্রফেটিক প্রোডাক্টিভিটি ওয়ার্কশপ
নিজস্ব উদ্যোগ · বিভিন্ন সংগঠন

প্রফেটিক প্রোডাক্টিভিটি ওয়ার্কশপ

রাসূল ﷺ-এর জীবন থেকে সময়, মনোযোগ আর বরকতের শিক্ষা। বিভিন্ন সংগঠনে গিয়ে নিজেদের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক ওয়ার্কশপ।

আমাদের টিম

স্বপ্নের পেছনের মানুষগুলো।

একদল তরুণ, যাঁরা বিশ্বাস করেন নিজের কাজটাই হতে পারে সবচেয়ে বড় ইবাদত। অফিসে সহকর্মী, অফিসের বাইরে একটা পরিবার।

ডিভাইনলি বাংলাদেশের টিম
কাজের বাইরে ডিভাইনলি পরিবার
প্রতিষ্ঠাতা পরিষদ
আবদুল্লাহ আল ফাহিম
আবদুল্লাহ আল ফাহিমকো-ফাউন্ডার & চিফ অপারেটিং অফিসার
জাহিদ হাসান মিলু
জাহিদ হাসান মিলুফাউন্ডার & চিফ এক্সিকিউটিভ অফিসার
নাদিয়া ইসলামকো-ফাউন্ডার
ফাউন্ডার্স নোট
জাহিদ হাসান মিলু
জাহিদ হাসান মিলুফাউন্ডার & চিফ এক্সিকিউটিভ অফিসার
যে উম্মাহর হাতে আছে আসমানি কিতাব আর নবীদের জীবনাদর্শ, জ্ঞানে, দক্ষতায় আর সততায় তাদেরই তো সবার আগে থাকার কথা।

আমি বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ সমন্বয়: আসমানি কিতাব, যা জীবনের দর্শন, আর নবীদের জীবন, যা সেই দর্শনের বাস্তব প্রয়োগ। যে জাতির হাতে তত্ত্ব আর প্রয়োগ দুটোই আছে, তার তো পিছিয়ে থাকার কথা নয়।

দীর্ঘদিন মাদ্রাসায় পড়েছি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা। দুই জায়গায় দেখেছি দুই রকম সংকট। মাদ্রাসায় দ্বীন আছে, কিন্তু প্রযুক্তি আর দুনিয়ার বাস্তবতা থেকে এক ধরনের দূরত্ব। বিশ্ববিদ্যালয়ে দুনিয়ার দৌড় আছে, কিন্তু জীবনে আত্মিক ভিত্তি নেই। এই দুই প্রান্তিকতা দেখেই আমি বড় হয়েছি।

২০২২ সালে সেই উপলব্ধি থেকেই ডিভাইনলি বাংলাদেশের যাত্রা। লক্ষ্য একটাই: দ্বীন আর দুনিয়ার মাঝের দূরত্ব ঘুচিয়ে দেওয়া। প্রতিটি উদ্যোগ, প্রতিটি ওয়ার্কশপ, প্রতিটি শিক্ষার্থী সেই লক্ষ্যের একেকটি অংশ।

পথ এখনো অনেক বাকি। আপনার দোয়া আর সঙ্গ পেলে, ইনশাআল্লাহ, এই পথ আমরা একসাথেই পাড়ি দেব।

আমাদের সাথে থাকুন

যেভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন

আর্থিক সহায়তা, বিনিয়োগ, স্বেচ্ছাশ্রম কিংবা পেশাগত ক্যারিয়ার, যেকোনো উপায়ে আপনি এই কাজের অংশীদার হতে পারেন। প্রতিটি অবদান সরাসরি উম্মাহর কল্যাণে ব্যবহৃত হয়।